২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউকে উড়িয়ে দিল ফুলহ্যাম, ফের হোঁচট খেল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের কাছে শনিবার ৩-০ গোলে হেরেছে অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড। পোর্টসমাউথের কাছে হোঁচট খেয়েছে আরেক বড় দল লিভারপুল। ২-০ গোলে হার মানতে হয় অলরেডদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 01:21 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের কাছে শনিবার ৩-০ গোলে হেরেছে অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড। পোর্টসমাউথের কাছে হোঁচট খেয়েছে আরেক বড় দল লিভারপুল। ২-০ গোলে হার মানতে হয় অলরেডদের। তবে পয়েন্ট তালিকায় তৃতীয়স্থানে থাকা আর্সেনাল জয় তুলে নিয়েছে ঠিকই। ৩-০ গোলে তারা হারিয়েছে হাল সিটিকে। ফুলহ্যামের পক্ষে গোল তিনটি করেন ড্যানি মারফি, ববি জামোরা ও ড্যামিয়েন ডাফ। এর ফলে আটদিনে দ্বিতীয় হার মানতে হলো পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যান ইউকে। আর পয়েন্ট তালিকায় তলানিতে থাকা পোর্টসমাউথের কাছে হেরে গেছে লিভারপুল। এটি ছিল এবারের লিগে লিভারপুলের সপ্তম হার। ম্যান ইউ হেরে যাওয়ায় রোববারের ম্যাচে পয়েন্টের ব্যবধান আরো বাড়ানোর একটা সুযোগ সৃষ্টি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী চেলসির। ওয়েস্ট হ্যামকে হারাতে পারলেই শীর্ষে থাকা চেলসি ম্যান ইউ'র চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে যাবে। ১৭ ম্যাচে চেলসির পয়েন্ট ৪০। এদিকে এক ম্যাচ বেশি খেলার পরও ম্যান ইউ চেলসির চেয়ে পিছিয়ে আছে ৩ পয়েন্ট। অর্থাৎ তাদের পয়েন্ট ৩৭। শনিবারের অন্যান্য ম্যাচে জিতেছে অ্যাস্টন ভিলা, টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার সিটি। অ্যাস্টনভিলা ১-০ গোলে স্টোক সিটি, টটেনহ্যাম ২-০ গোলে ব্ল্যাকবার্নকে ও ম্যান সিটি ৪-৩ গোলে সান্দারল্যান্ডকে হারায়। ক্লাব ওয়ার্ল্ডকাপ বার্সেলোনার এদিকে ইউরোপীয় বর্ষসেরা তারকা মেসির নৈপূণ্যে বার্সেলোনা এবারের ক্লাব ওয়ার্ল্ডকাপ ঘরে তুলেছে। এ নিয়ে ২০০৯ সালে মোট ৬টি শিরোপা জিতলো স্পেনের এই বিখ্যাত ক্লাবটি। শনিবার ক্লাব ওয়ার্ল্ডকাপ ফাইনালে বার্সা ২-১ গোলে হারায় এস্তোদিয়ান্তেসকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৮৫৩ ঘ.