২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে পুলিশের কাছে সেনাবাহিনীর হার

বিজয় দিবস হকিতে বর্তমান চ্যাম্পিয়ন সেনাবাহিনীকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিজয় দিবস হকিতে বর্তমান চ্যাম্পিয়ন সেনাবাহিনীকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ দল। শনিবার লিগ ম্যাচে পুলিশের পক্ষে গোল করেন মিডফিল্ডার রানা এবং ডিফেন্ডার আসাদুজ্জামান চন্দন। সেনাবাহিনীর পক্ষে একমাত্র গোলটি করেন জামাল খান। বিএইচএফ একাদশে সুযোগ পাননি এমন ৪/৫ জন তারকা খেলোয়াড় খেলছেন পুলিশ দলে। নিজেদের প্রথম ম্যাচে বিমান বাহিনীকে ৪-০ গোলে হারিয়েছিল সেনাবাহিনী। অন্যদিকে পুলিশ দল নিজেদের প্রথম ম্যাচে ৪-১ গোলে হারে বিএইচএফ একাদশের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/২১৫৯ ঘ.