ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডাচ-বাংলা ব্যাংক প্রথম বিভাগ দাবা লিগের দশম রাউন্ডের খেলায় শুক্রবার বাংলাদেশ বিমান ঢাকা মেট্রোপলিটন চেস ক্লাবকে, তিতাস ক্লাব বসির মেমোরিয়ালকে ও আইটু সফট সলিউশন লিমিটেড ফরাশগঞ্জ স্পোর্টিংকে হারায়। এর ফলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ বিমান, তিতাস ক্লাব ও আইটু সফট সলিউশন লিমিটেড।
অন্যান্য ম্যাচে জিতেছে সুলতানা কামাল ও প্রদীপ সংঘ। সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ফেইথ চেস ক্লাবকে ও প্রদীপ সংঘ জবস ভান্ডার ডটকমকে পরাজিত করে।
একাদশ বা শেষ রাউন্ডের খেলা হবে শনিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/০০৫৪ ঘ.
bdnews24