২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষস্থান ধরে রেখেছে বিমান, আইটু ও তিতাস

৯ খেলায় ১৬ ম্যাচ পয়েন্ট নিয়ে মিলিতভাবে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ বিমান, তিতাস ক্লাব ও আইটু সফট সলিউশন লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৯ খেলায় ১৬ ম্যাচ পয়েন্ট নিয়ে মিলিতভাবে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ বিমান, তিতাস ক্লাব ও আইটু সফট সলিউশন লিমিটেড। শুক্রবার ডাচ-বাংলা ব্যাংক প্রথম বিভাগ দাবা লিগের দশম রাউন্ডের খেলায় বিমান ৪-০ পয়েন্টে ঢাকা মেট্রোপলিটন চেস ক্লাবকে, তিতাস আড়াই- দেড় পয়েন্টে বসির মেমোরিয়ালকে ও একই ব্যবধানে আইটু সফট ফরাশগঞ্জ স্পোর্টিংকে হারায়। দশম রাউন্ডে দিনের অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে সুলতানা কামাল ও প্রদীপ সংঘ। সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ৩-১ পয়েন্টে ফেইথ চেস ক্লাবকে ও প্রদীপ সংঘ মহাখালী আড়াই- দেড় পয়েন্টে জবস ভান্ডার ডটকমকে পরাজিত করে। সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের এ রাউন্ডে বিরতি ছিল। শনিবার একাদশ বা শেষ রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস