ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অটো মিউজিয়াম বিজয় দিবস হকি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও জিতেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) একাদশ। শুক্রবার ১-০ গোলে হারায় তারা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি)।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। তবে ম্যাচের শেষ দিকে (৬৪মিনিটে) পেনাল্টি কর্নার থেকে বাহফে একাদশের পক্ষে জয়সূচক গোলটি করেন রক্ষণভাগের খেলোয়াড় চয়ন।
এর আগে নিজেদের প্রথম খেলায় ৪-০ গোলে বিমান বাহিনীকে স্রেফ উড়িয়ে দেয় বাহফে।
শনিবার বাংলাদেশ সেনাবাহিনী লড়বে বাংলাদেশ পুলিশ দলের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/টিআর/২০৪৭ ঘ.
bdnews24