ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডাচ-বাংলা ব্যাংক প্রথম বিভাগ দাবায় ৯ম রাউন্ড শেষে বৃহস্পতিবার যুগ্মভাবে শীর্ষে রয়েছে আইটু সফট সলিউশন, বাংলাদেশ বিমান ও তিতাস ক্লাব। তিনটি ক্লাবেরই পয়েন্ট ১৪ করে।
৯ম রাউন্ডে বিমান ৪-০ পয়েন্টে মহাখালীর প্রদীপসংঘকে, একই ব্যবধানে তিতাস ক্লাব সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে হারায়। তবে ছন্দ পতন ঘটেছে আইটু সফটের। আগের রাউন্ডে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আইটু সফট বশির মেমোরিয়ালের সঙ্গে (২-২) পয়েন্ট ভাগাভাগি করায় এককভাবে আর শীর্ষে থাকতে পারেনি। তাদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ বিমান ও তিতাস ক্লাব।
দিনের অন্যান্য ম্যাচ জিতেছে ঢাকা মেট্রোপলিটন চেস ক্লাব ও সোনালী ব্যাংক স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২১৬ ঘ.
bdnews24