ঢাকা, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ দাবা ফেডারেশন আযোজিত বিজয় দিবস দাবা প্রতিযোগিতায় ফরহাদুর ইমাম অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ৭ খেলায় সাড়ে ৬ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছেন তিনি। ৬ পয়েন্ট পেয়ে খায়রুল ইসলাম হয়েছেন রানার্স। প্রতিযোগিতায় ৬১ জন খেলোয়াড় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/০০৪৮ ঘ.
bdnews24