২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের হকি খেলোয়াড়দের পদত্যাগ

জাতীয় দলের ১৯ হকি খেলোয়াড় একযোগে পদত্যাগ করেছেন। বুধবার হকি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এসএ গেমসের ক্যাম্পের এই খেলোয়াড়দের পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের ১৯ হকি খেলোয়াড় একযোগে পদত্যাগ করেছেন। বুধবার হকি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এসএ গেমসের ক্যাম্পের এই খেলোয়াড়দের পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। খেলোয়াড়দের দাবি, তাদের সঙ্গে কোচ সহযোগিতা করেননি, এ কারণেই পদত্যাগের এই সিদ্ধান্ত। খেলোয়াড়রা জানান, এসএ গেমসের প্রস্তুতি নিতে জাতীয় দলের যেসব খেলোয়াড় জার্মানি গিয়েছিলেন সেখানে তাদের কোনো সহযোগিতা করেননি জার্মান কোচ গেরহার্ড পিটার রাক। এমনকি ইতালি, জার্মানি ও নেদারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে খেলার সময় তিনি হকি খেলোয়াড়দের সঙ্গে ঠিকমতো যোগাযোগও রাখেননি। পরিণামে সেখানে তাদের মানবেতর জীবনযাপন করতে হয়েছে বলেও জানান ক্ষুব্ধ খেলোয়াড়রা। ব্যাপারটি হকি ফেডারেশনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো বলে দাবি করেছেন জাতীয় দলের খেলোয়াড়রা। প্রসঙ্গত, পদত্যাগকারি ১৯ খেলোয়াড়ই জার্মানিতে যাওয়া বাংলাদেশ হকি দলের সঙ্গে ছিলেন। অবশ্য খেলোয়াড়দের এসব অভিযোগকে উড়িয়ে দিয়েছেন কোচ গেরহার্ড পিটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচএস/এসি/১৮৫০ ঘ.