ঢাকা, ১৫ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার অটো মিউজিয়াম বিজয় দিবস হকি টুর্নামেন্ট ২০০৯-এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-র কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ বিমান বাহিনী।
মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শফিক আনোয়ার। অন্যান্যের মধ্যে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিনও এ সময় উপস্থিত ছিলেন।
বুধবার বাংলাদেশ পুলিশের বিপক্ষে খেলবে বাংলাদেশ হকি ফেডারেশ । ম্যাচটি বিকেল হবে বিকেল সাড়ে তিনটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/
bdnews24