ঢাকা, ১৪ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাচ-বাংলা ব্যাংক ১ম বিভাগ দাবা লিগের চলতি আসরে সপ্তম রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় তিতাস ক্লাবকে পেছনে ফেলেছে আইটু সফট সলিউশন লিমিটেড। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে তারা।
১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ বিমান ও তিতাস ক্লাব যৌথভাবে রয়েছে দ্বিতীয় স্থানে।
দাবা ফেডারেশনের হলরুমে সোমবারের ম্যাচে আইটু সফট সলিউশনের এলিন, সাগর, শাহিনরা সুজন, সংগ্রাম, আব্দুল কুদ্দুসদের ফেইথ চেস ক্লাবকে সাড়ে তিন- দেড় পয়েন্ট ব্যাবধানে হারিয়েছেন ।
লিগের অন্য ম্যাচে বিমান তিন-এক পয়েন্টে হারায় জব ভেন্ডার ডটকমকে। বিমানের জিয়াউর রহমান, আব্দুল মালেকরা জব ভেন্ডারের নজরে মওলা ও জাকির ভূঁইয়াদের হারান। তবে সপ্তর্ষী রায় ও আবু সুফিয়ান ড্র করেন জব আলিমুজ্জামান ও মওলা ইশতিয়াকের সঙ্গে।
দিনের অন্যান্য ম্যাচগুলোতে বশির মেমোরিয়াল চেসক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও সুলতানা কামাল স্মৃতি পাঠাগার জিতেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২১৫৮ ঘ.
bdnews24