ঢাকা, ১৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের টেনিসের র্যাঙ্কিংয়ে এ সপ্তাহেও শীর্ষ স্থান ধরে রেখেছেন সেরেনা উইলিয়ামস। শুধু তাই নয়, এবার পয়েন্টে অনেক পেছনে ফেলে দিয়েছেন চোটের জন্য কিছুদিন ধরে কোর্টে বাইরে থাকা রাশিয়ার দিনারা সাফিনাকে।
সেরেনার এথন মোট ৯০৭৫ পয়েন্ট, সাফিনার ৭৮০০।
শীর্ষ দশে আগের মতোই আরো রয়েছেন রাশিয়ার সভেৎলনা কুজনেতসোভা,এলেনা দেমেন্তিয়েভা, ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াক্কি, যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস, বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা ও পোল্যান্ডের আগনিয়েস্কা রাদোয়ান্সকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২১৫৩ ঘ.
bdnews24