২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে বিজয় দিবস হকি

১ বছরেরও বেশি পরে মঙ্গলবার থেকে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে হকি। আবাহনী, মোহামেডানের মতো ঘরোয়া লিগের শীর্ষ দলগুলোকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে হকির এ আসর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ১৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১ বছরেরও বেশি পরে মঙ্গলবার থেকে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে হকি। আবাহনী, মোহামেডানের মতো ঘরোয়া লিগের শীর্ষ দলগুলোকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে হকির এ আসর। ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিজয় দিবস হকি টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী ছাড়াও অংশ নিচ্ছে সোনালী ব্যাংক এসআরসি, বিকেএসপি, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ হকি ফেডারেশন একাদশ। প্রায় ১৫ মাস বিরতির পর এই টুর্নামেন্ট দিয়েই আবারো মাঠে গড়াচ্ছে হকি। কিন্তু দেশের মাটিতে অনুষ্ঠেয় এসএ গেমসের কারণে হকি ফেডারেশন পুলভ্ক্তু খেলোয়াড়দের ক্লাবের হয়ে মাঠে নামার অনুমতি দেয়নি। শীর্ষ খেলোয়াড়দের না পাওয়ায় ঘরোয়া লিগের দলগুলো এ আসরে অংশ নিচ্ছে না। মঙ্গলবার মওলানা ভাসানী স্টেডিয়ামে দুপুর দেড়টার উদ্বোধনী ম্যাচে অংশ নেবে বিকেএসপি ও বিমান বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে, বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে সোনালী ব্যাংক এসআরসি-বাংলাদেশ পুলিশ এসি। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৫ ডিসেম্বর এ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২০১০ ঘ.