লন্ডন, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে ২-১ গোলে ধরাশায়ী হয়েছে লিভারপুল। অন্যদিকে ইতালিয়ান লিগ 'সিরি-এ'-র শিরোপা প্রত্যাশী দুই দল পয়েন্ট খুঁইয়েছে। ইন্টার মিলান ১-১ গোলে আটলান্টার সাথে ড্র করলেও তাদের নগর প্রতিদ্বন্দী এসি মিলান ০-২ গোলে হেরে গেছে পালেরমোর কাছে।
যদি সম্ভব হত, তাহলে নিশ্চয় ইতিহাসের পাতা থেকে এই মৌসুমটা মুছে দিতে চাইতেন লিভারপুল কোচ রাফায়েল বেনিটেজ। একের পর এক হারের মুখ দেখেই চলেছে তার দল। রোববার রাতেও তার ব্যতিক্রম হয়নি। নিজেদের মাঠে আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে গেছে তারা। নিজেদের দর্শকের সামনে এই মৌসুমে রেড ডেভিলদের এটা দ্বিতীয় পরাজয়। খেলার শুরুতে কিন্তু প্রাধান্য বিস্তার করেছিল বেনিটেজের দল। প্রথমার্ধের পুরোটা জুড়ে ছিলো রেড ডেভিলদের দুর্দান্ত 'পাওয়ার প্লে'। তারই ফসল ৪১ মিনিটে ডার্ক কুইটের গোল। সেই গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে লিভারপুল।
কিন্তু দ্বিতীয়ার্ধে যেন নিজেদের হারিয়ে খুঁজেছে রেড ডেভিলরা। ৫০ মিনিটে ডিফেন্ডার গ্লেন জনসনের আত্মঘাতী গোলে খেলায় সমতা ফিরে পায় গানার্সরা। তার ৮ মিনিট পরেই এগিয়ে যায় আর্সেনাল। ডান প্রান্ত থেকে ফাব্রিগাসের বাড়িয়ে দেয়া ক্রস নিজের আয়ত্তে নিয়ে মার্কার জনসনকে ছিটকে ফেলে দুরন্ত শটে গোলরক্ষক রেইনাকে পরাস্ত করেন আন্দ্রে আরশাভিন। লিড নিয়ে আর্সেনালের তেজ আরও বেড়ে যায়। আক্রমনের বন্যা বইয়ে দেয় তারা লিভারপুলের উপর । গোল শোধ করবে কি, খেলার বাকিটা সময় নিজেদের দুর্গে সামলাতেই ব্যস্ত থাকে লিভারপুল। তাই শেষ পর্যন্ত তাদের ভাগ্যে জোটে এই মৌসুমের প্রিমিয়ার লিগের ষষ্ঠ পরাজয়। এই পরাজয় প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার সপ্তম স্থানে ঠেলে দিয়েছে তাদের। আর জয় পেয়ে আর্সেনাল আবারও ফিরে এসেছে শিরোপা লড়াইয়ে। পয়েন্ট তালিকায় তাদের স্থান তৃতীয়।
'সিরি-এ' ১০ জনের ইন্টার মিলান ১-১ গোলে ড্র করেছে আটলান্টার সাথে। মিলিতোর ১৫ মিনিটের গোলে এগিয়ে যাওয়া ইন্টারকে বিপদে ফেলে দুই হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান ওয়েসলি
bdnews24