২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো কিছুদিনের বিশ্রামে সাফিনা

মেয়েদের টেনিসের সাবেক বিশ্বসেরা দিনারা সাফিনা মেলবোর্ন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। পিঠের চোট থেকে এখনো সেরে উঠতে না পারায় জানুয়ারীর প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় টুর্নামেন্টটিতে খেলা হচ্ছে না রাশিয়ার এ টেনিস তারকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ১১ ডিসেম্বও (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের টেনিসের সাবেক বিশ্বসেরা দিনারা সাফিনা মেলবোর্ন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। পিঠের চোট থেকে এখনো সেরে উঠতে না পারায় জানুয়ারীর প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় টুর্নামেন্টটিতে খেলা হচ্ছে না রাশিয়ার এ টেনিস তারকার। ব্রিসবেন থেকে নাম প্রত্যাহার করায় সাফিনার অস্ট্রেলিয়ান ওপেনে খেলা নিয়েও সংশয় দেখা দিলো। গত অক্টোবর থেকেই টেনিস থেকে দূরে রয়েছেন দিনারা সাফিনা। পিঠের ব্যথার জন্য ডব্লিউটিএ চ্যাম্পিয়নশীপেও খেলা হয়নি। মৌসুমের এই শেষ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে না পারায় ইতিমধ্যে সেরেনা উইলিয়ামসের কাছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়েছেন। সাফিন না খেললেও ব্রিসবেন টুর্নামেন্টে অবশ্য জাস্টিন হেনিন, কিম ক্লাইস্টার্স, আনা ইভানোভিচ ও ইয়েলেনা ডকিচের মতো খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/১৯৫৮ ঘ.