২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগসেরা রোনালদিনিয়ো, বর্ষসেরা মেসি

ব্রাজিলের রোনালদিনিয়োকে যুগের সেরা ফুটবলারের স্বীকৃতি দিয়েছে ফুটবলবিষয়ক সাময়িকী ওয়ার্ল্ড সকার। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার লিয়োনেল মেসি। পাঠকদের ভোটের হিসেবে সাময়িকীটি এসব পুরস্কার দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2009, 08:08 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

লন্ডন, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের রোনালদিনিয়োকে যুগের সেরা ফুটবলারের স্বীকৃতি দিয়েছে ফুটবলবিষয়ক সাময়িকী ওয়ার্ল্ড সকার। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার লিয়োনেল মেসি। পাঠকদের ভোটের হিসেবে সাময়িকীটি এসব পুরস্কার দেয়। পাঠকদের সর্বাধিক ভোট পেয়ে এসি মিলানের রোনালদিনিয়ো পেছনে ফেলেন বার্সেলোনার মেসি এবং রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনের দৃষ্টিতে ২০০৪ ও ২০০৫ সালেও বিশ্বের সেরা ফুটবলার মনোনীত হয়েছিলেন ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো রোনালদিনিয়ো। ১৯৮৬ সালে ডিয়াগো ম্যারাডোনার পর এই প্রথম কোনো আর্জেন্টাইন বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন। তার বার্সা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা এবং জাভিকে পেছনে ফেলে এ পুরস্কার জেতেন মেসি। বছরের সেরা দলের পুরস্কার পেয়েছে বার্সেলোনা। দায়িত্ব নেয়ার এক বছরের মধ্যে বর্ষসেরা কোচও হয়েছেন বার্সেলোনার পেপ গার্র্দিওলা। তিনি পেছনে ফেলেন সাবেক উলফসবার্গ কোচ ফেলিক্স ম্যাগাথ এবং ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমআই/এসি/১৮৫৫ ঘ.