ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সভাপতি মোহাম্মদ বিন হাম্মাম এখন ঢাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাংলাদেশে এসে পৌঁছান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, এটি তার সৌজন্য সফর।
হাম্মামের সঙ্গে এসেছেন এএফসি ও সাফ-এর সহ-সভাপতি মনিলাল ফার্নান্দো। তবে বাফুফে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"সৌজন্য সফরে এলেও বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচ দেখার আগ্রহ প্রকাশ করেছেন হাম্মাম। শুক্রবার তিনি সাফ-এর নির্বাহী কমিটির সভাতেও যোগ দিতে পারেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২৩১৫ ঘ.
bdnews24