ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'পরাজয়' শব্দটাকে আপাতত শিকেয় তুলে রেখেছে বাংলাদেশ। জয় ছাড়া তাদের ভাবনায় কিছু নেই। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার ভারত হারবে এমনটা মোটামুটি ধরেই নিয়েছে স্বাগতিকরা। তবে তরুণদের দল নিয়েও ভারত মানসিকভাবে একেবারেই নতজানু নয়, তারাও বাংলাদেশকে হারিয়ে ফাইনাল খেলার ব্যাপারে মরিয়া। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটার ম্যাচেই নির্ধারিত হবে দু দলের ভাগ্য।
পরিসংখ্যানকে সামর্থের মানদন্ড হিসেবে বিবেচনায় নিলে ভারতের চেয়ে যোজন যোজন পিছিয়ে আছে বাংলাদেশ। দু দলের ২২ লড়াইয়ে ১১বারই জিতেছে ভারত, বাংলাদেশ জিতেছে তিনবার। বাকি আট ম্যাচ ড্র।
তবে ষষ্ঠ সাফ চ্যাম্পিয়নশিপে গ্র"প পর্বের পারফর্মেন্স কিছুটা এগিয়ে রাখছে বাংলাদেশকেই। ভুটান (৪-১) এবং শ্রীলঙ্কার (২-০) বিপক্ষে জয় আর পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে 'বি' গ্র"পের শীর্ষ দল হিসেবে সেমিফাইনাল খেলছে স্বাগতিকরা। সেখানে 'এ' গ্র"প রানার্সআপ হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করে তিনবারের চ্যাম্পিয়ন ভারত। আফগানিস্তান এবং নেপালকে ১-০ গোলে হারিয়েছে তারা। গ্র"প পর্বের শেষ ম্যাচে ২-০ গোলে হেরে যায় তারা মালদ্বীপে কাছে। গ্র"প চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাসের পাশাপাশি স্বাগতিক হওয়ার সুবিধাও পাচ্ছে বাংলাদেশ। পুরো গ্যালারি থাকবে পাশে --এটা তো বাড়তি প্রেরণা জোগাবেই আমিনুলের দলকে।
কোচ শহিদুর রহমান শান্টুর বিশ্বাস ভারকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে পারবে তার দল, বললেন,"ভারতকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত। আমার দল ভালো খেলবে এবং জিতবে।"
তাই বলে প্রতিপক্ষকে হেলাফেলা করছেন না বাংলাদেশ কোচ, "তারা (ভারত) ভালো দল, সন্দেহ নেই। তবে তাদের কিছু দুর্বলতাও আমার জানা আছে, আগামীকালের (শুক্রবার) ম্যাচে সেগুলো কাজে লাগাবো।"
বাংলাদেশের দুর্বলতা সম্পর্কে জানতে চাইলে শান্টু বলেন,"আমাদের যা ঘাটতি ছিল তার বেশিরভাগই শুধরে নিয়েছি। এখনও কিছু চোখে পড়লে প্রতিপক্ষ কোচ সেখানে আঘাত করবেন। তারপরও বলছি, আমরা জয়ের জন্যই খেলব এবং জিতব।"
অধিনায়ক আমিনুল হকেরও বিশ্বাস ভারতকে হারিয়ে ফাইনালে যাবে বাংলাদেশ। স্বতীর্থ খেলোয়াড়দের ওপর ভরসা আছে তার। জানালেন,"শিরোপার জন্য আমরা সবাই প্রতিশ্র"তিব্ধ। সবাই একই নির্দেশনা মেনে চলি। আমাদের কেউ হারাতে পারবে না। জয় ছাড়া কিছুই ভাবতে চাই না আমরা।"
ঢাকায় ২০০৩ সালে তৃতীয় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে ২-১ গোলে হারিয়েই ফানালে উঠেছিল বাংলাদেশ। তারপর শিরোপাও জিতেছিল মালদ্বীপকে হারিয়ে। এবার তারই পূনরাবৃত্তি চান সেই চ্যাম্পিয়ন দলের চার সদস্য রজনীকান্ত বর্মণ, আমিনুল হক, বিপ্লব ভট্টাচার্য্য ও মেহেদী হাসন উজ্জল। আমিনুলের দৃষ্টিতে,"এবারের খেলোয়াড়দের মনে সেই একই জেদ কাজ করছে যা ২০০৩ সালে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে ছিল। দেশের মাটিতে সবাই শিরোপা জিততে চায়। এবারের দলের সবাই জাতিকে বিজয় দিবসের উপহার হিসেবে দিতে চায় সাফ শিরোপা।"
স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলির সামান্য চোট থাকলেও একে কোনো সমস্যা মনে করছেন না শান্টু। এমিলিকে দলে রেখে একাদশ সাজাতে পারবেন বলেই তার বিশ্বাস।
ভারতের কোচ সুখবিন্দর সিং মানের দিক থেকে দু দলে তেমন কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না। তবে স্বাগতিক দল হিসেবে বাংলাদেশ যে দর্শক আনুক'ল্য পাবে এটাকে খুব গুরুত্বপূর্ণ মানছেন। সুখবিন্দরের বিবেচনায় এটাই দু দলের মূল পার্থক্য। ম্যাচের আগে এই অসুবিধাকে গুরুত্ব না দিয়ে সুখবিন্দর বললেন, "আমরা টুর্নামেন্টে যথেষ্ট ভালো খেলছি। বাংলাদেশের বিপক্ষেও জয়ের জন্যই খেলবে ছেলেরা। দেশে এবং বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে তাদের। কোনো অসুবিধা হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০২৫ ঘ.
bdnews24