বেলগ্রেড, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে জায়গা করে নিয়েছে বার্সেলোনা, ইন্টার মিলান, অলিম্পিয়াকোস ও ভিএফবি স্টুটগার্ড।
শিরোপাধারী স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ২-১ গোলে ডায়নামো কিয়েভকে হারিয়ে দ্বিতীয় পর্বে ওঠে। এফ গ্র"পের ইতালির ক্লাব ইন্টার মিলানও ২-০ গোলে রুবিন কাজানকে হারিয়ে জায়গা করে নেয় দ্বিতীয় পর্বে।
এদিকে ভিএফবি স্টুটগার্ড ৩-১ গোলে রুমানিয়ার ইউনিরিয়া আরজিসেনিকে হারিয়ে দ্বিতীয় পর্বে উঠে আসে। এছাড়া গ্রিসের চ্যাম্পিয়ন ক্লাব অলিম্পিয়াকোস নিজেদের মাঠে ইংল্যান্ডের আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। আর্সেনাল অবশ্য আগেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছিল।
তবে এদিন হাঙ্গেরির ক্লাব দেব্রেসেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েও ই' গ্র"পের শীর্ষস্থান পায়নি ফ্রান্সের অলিম্পিক লিঁও। ফিওরেন্টিনা প্রথমে পিছিয়ে পড়েও লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে গ্র"পের শীর্ষস্থান নিশ্চিত করে। লিভারপুলের প্রথম পর্ব থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল।
গ্র"প পর্বের শেষ দিনে বার্সাও নিজেদের বিদায় প্রায় নিশ্চিত করে ফেলেছিল। আরতেম মিলেভস্কির হেডে ম্যাচের দ্বিতীয় মিনিটেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল ডায়নামো কিয়েভ। কিন্তু জাভি আলোনসো এবং লায়োনেল মেসির গোলে জয় এবং শেষ ষোলোয় ওঠার আনন্দ নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮৩২ ঘ.
bdnews24