২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালের আশা জিইয়ে রাখলো নেপাল

বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বুধবার নেপাল ৩-০ গোলে হারিয়েছে আফগানিস্তানকে। দ্বিতীয়ার্ধের ৫৬ ও ৭৩ মিনিটে অনিল গুরুং-এর দুটি এবং ৫৭ মিনিটে বিজয় গুরুং-এর এক গোলে সহজ জয় পায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বুধবার নেপাল ৩-০ গোলে হারিয়েছে আফগানিস্তানকে। দ্বিতীয়ার্ধের ৫৬ ও ৭৩ মিনিটে অনিল গুরুং-এর দুটি এবং ৫৭ মিনিটে বিজয় গুরুং-এর এক গোলে সহজ জয় পায় তারা। এ জয়ের ফলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জিইয়ে রাখল নেপাল। দিনের দ্বিতীয় এবং গ্র"প 'এ'-র শেষ ম্যাচে মালদ্বীপ ভারতের কাছে হারলে সেমিফাইনালে উঠে যাবে নেপাল। মালদ্বীপ জিতলে বা ড্র করলেও শেষ চারে চলে যাবে তারা, সেক্ষেত্রে নেপাল বাদ। নিজেদের প্রথম দু ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছে ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৯০৩ ঘ.