লন্ডন, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে পৌছে গেছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান । আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ইংলিশ প্রিমিয়ার লিগের 'বিগফোর' এর দুই সদস্য ম্যানচেস্টার ইউনাইটড জিতলেও ড্র করেছে চেলসি। বাঁচা-মরার লড়াইয়ে বায়ার্নয়ের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।
নিজেদের মাঠে রিয়ালকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ফ্রান্সের ক্লাব মার্শেই। শেষ ষোলতে তাদের যেতে হলে লস ব্লাঙ্কোসদের হারাতে হতো ৩-০ গোলে। মাঠে নামার আগেই মার্শেই কোচ দিদিয়ার দেশম বলেছিলেন - ' এক মিলিয়নবার চেষ্টা করলে হয়তো আমরা একবার রিয়ালকে ৩-০ গোলে হারাতে পারবো। ' তার কথারই যেন প্রতিফলন হল মাঠে। দুর্দান্ত রিয়ালের সামনে ৩-১ গোলে উড়ে গেলো মার্শেই। রিয়াল না বলে ক্রিস্টিয়ানো রোনালদো বলাই ভালো। ইনজুরি থেকে ফিরে আবার অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়টি। তার দুটি ও রাউল আলবিওলের একটি গোল সহজ জয় এনে দিয়েছে গ্যালাকটিকোস বাহিনীকে। লুচো গঞ্জালেসের কল্যাণে একটি গোল শোধ করতে পেরেছে দেশমের দল। 'গ্র"প-সি' থেকে চ্যাম্পিয়ন হয়েই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর রানার্সআপ হয়ে নক আউট পর্বে উঠেছে এসি মিলান। পিছিয়ে পড়েও ব্রাজিলিয়ান রোনালদিনেহোর গোলে এফসি জুরিখের সাথে ১-১ গোলে ড্র করেছে তারা।
'গ্র"প-এ' থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে ফরাসী ক্লাব বোর্দো ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। বায়ার্নয়ের সাথে ড্র করলেই যেখানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত, সেখানে যাচ্ছেতাইভাবে ৪-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে জুভেন্টাস। অথচ ডেভিড ট্রেজেগির ১৯ মিনিটের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল জুভরাই। ৩০ মিনিটে বায়ার্নের হয়ে সেই গোল শোধ করে দেন বাট। দ্বিতীয়ার্ধে জুভদের জালে গুনে গুনে আরও তিনবার বল পাঠিয়েছে জার্মানির দলটি। 'গ্র"প-সি' অন্য ম্যাচে ম্যাকহাবি হাইফাকে ১-০ গোলে হারিয়েছে বোর্দো। গ্র"প চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তাদের আগেই নিশ্চিত ছিল।
'গ্র"প-বি' এর খেলায় মাইকেল ওয়েনের হ্যাট্রিকে উলভসবার্গকে ৩-১ গোলে হারিয়েছে ম্যান ইউ। আর আলডোনিনের অন্তিম মূহুর্তের গোলে বেসিকতাসকে ২-১ গোলে হারিয়েছে কোয়ার্টার ফাইনালে পৌছে গেছে রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কো।
'গ্র"প-ডি' থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা চেলসি ২-২ গোলে ড্র করেছে দুর্বল প্রতিপক্ষ এপোয়েলের সাথে। অপর ম্যাচে পোর্তো ৩-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদকে। পোর্তোর কোয়ার্টার ফাইনালও আগেই নিশ্চিত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১১৪৪ ঘ.
bdnews24