২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানের জালে পাকিস্তানের ৭ গোল

পাকিস্তানের গোলবন্যায় ভেসে গেল ভুটানা। আরিফ মেহমুদের হ্যাটট্রিকে মঙ্গলবার 'বি' গ্র"পে নিজেদের শেষে ম্যাচে রেকর্ড ৭-০ গোলে জিতেছে পাকিস্তান। টানা তিন ম্যাচ হারায় প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলো ভুটান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 03:59 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের গোলবন্যায় ভেসে গেল ভুটানা। আরিফ মেহমুদের হ্যাটট্রিকে মঙ্গলবার 'বি' গ্র"পে নিজেদের শেষে ম্যাচে রেকর্ড ৭-০ গোলে জিতেছে পাকিস্তান। টানা তিন ম্যাচ হারায় প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলো ভুটান। পাকিস্তান জিতবে এটা মোটামুটি অবধারিতই ছিল, তাই বলে ৭-০ গোলে! বড় বেশি গা-ছাড়া মনে হচ্ছিলো ভুটানকে। ২০ মিনিটেই প্রথম গোল আদায় করে নেয় পাকিস্তান। বাঁ দিক দিয়ে মাহমুদ আলীর ক্রস থেকে ভেসে আসা বল মাটিতে পড়ার আগেই জালে পাঠান মোহাম্মদ ইসা। আর থামেনি পাকিস্তান। তাই গোলের বাঁশি বাজানোতেই ব্যস্ত থাকতে হয় রেফারি রাজা শ্রেষ্ঠাকে। ২৩ মিনিটে ভুটানের ডিফেন্ডার কিংলি দর্জি বক্সের ভেতরে ব্যাকহেড করলে পেছনে দাঁড়িয়ে থাকা রইস আশরাফ বল পেয়েই সুযোগ কাজে লাগান (২-১)। ২৬ মিনিটে ব্যবধান কমানোর সহজ সুযোগ হাতছাড়া করে ভুটান। কিংলি দর্জি খুব কাছ থেকে ফাঁকা পোস্টেও বল পাঠাতে পারেননি। এরপর আরিফ মেহমুদের জোড়া গোলে (২৭ ও ৩৬ মিনিট) ৪-০ তে এগিয়ে যায় পাকিস্তান। বিরতির ঠিক আগে (৪৪ মিনিট) পরিকল্পিত আক্রমণ থেকে ব্যবধান ৫-০ করেন সাবির খান। দিশেহারা হয়ে গোলরক্ষক বদলায় ভুটান। তাতে ভাগ্য বদলায়নি। ৫৪ মিনিটে ব্যাকপাস থেকে পাওয়া বল হাত দিয়ে ধরে ভুটানের জন্য বিপদ ডেকে আনেন বদলি গোলরক্ষক ধেনদুপ। ফ্রিকিক পায় পাকিস্তান। অধিনায়ক ইসা লক্ষ্যভেদ করায় ০-৬ এ পিছিয়ে পড়ে ভুটান। পাকিস্তান ম্যাচে শেষ গোল পায় ৬৬ মিনিটে। দর্শনীয় সাইড ভলিতে ওই গোল করেই টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন আরিফ মেহমুদ। ভুটানের বিপক্ষেই প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন শ্রীলঙ্কার কাসুন জয়াসুরিয়া। এত বড় জয় পাওয়ার পরও খুশি হননি পাকিস্তানের কোচ জর্জ কোটান। সংবাদ সম্মেলনে বললেন,'আমি ছেলেদের আট গোলের লক্ষ্য ঠিক করে দিয়েছিলাম। তারা একটি গোল কম করেছে। তাই খুশি হতে পারছি না।' ওদিকে দলের পক্ষে বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছিলেন না ভুটানের কোচ কোজি গায়তোকু। শুধু বললেন,'আমার বলার কিছু নেই। গত এক বছরে বেশ কয়েকবার গোলরক্ষক বদলানো হয়েছে। প্রথম গোলরক্ষক লেকি অসুস্থ থাকায় আজ কিছুই করার ছিলো না।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৫৫ ঘ