২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ২-১ এ হারালো এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কাকে ২-১ এ হারালো এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয় ও এক ড্র মিলিয়ে সাত পয়েন্ট পেয়েছে স্বাগতিকরা। অন্যদিকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা শ্রীলঙ্কা টানা দুই ম্যাচ জিতে শেষ ম্যাচ হারার পরও পেয়েছে ছয় পয়েন্ট। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 'বি' গ্র"পে দু দলেরই শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়াই ছিল বাংলাদেশ। তাই পায়ে চোট থাকার পরও একাদশে ছিলেন এমিলি। জয় নিশ্চিত হওয়ার পরই বিশ্রাম দেয়া হয় তাকে। লক্ষ্যে পৌঁছাতে এতটাই দৃঢ়প্রতিজ্ঞ ছিল স্বাগতিক দল! শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক হানা দিয়ে সপ্তম মিনিটেই উজ্জল-এমিলি ছোট ছোট পাসে নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া করে সুযোগ তৈরি করে দেন এনামুলকে। বা পায়ের প্লেসিং শটে গোল (১-০)! গোল পেয়ে যেন আরো আগ্রাসী হয়ে ওঠে বাংলাদেশ। ২০ মিনিটে সময় সহজ সুযোগ নষ্ট করেন জাহেদ পারভেজ। এমিলির ক্রস থেকে ভেসে আসা বলে তার টোকায় বল চলে যায় পোস্টের ওপর দিয়ে। তবে শ্রীলঙ্কা ৪১ মিনিটে ফ্রি কিকের সুযোগ কাজে লাগাতে ভুল করেনি। বক্সের বাইরে থেকে চান্নার গড়ানো শট ডান দিকে ঝাঁপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি আমিনুল। বিরতির পর দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু গ্যালারি ভর্তি দর্শকদের হতাশ হতে হয় তখনো। তবে ৬৫ মিনিটে সেই হতাশা ভুলিয়ে দেন এনামুল। শাহেদের কাছ থেকে বল পেয়ে ডান প্রান্ত থেকে জাহেদ পারভেজের ক্রস, তা থেকে এনামুল জাল কাঁপিয়ে আদায় করে নেন নিজের এবং দলের দ্বিতীয় গোল। আরেকটা গোল হয়েছিল ৮৬ মিনিটে। কিন্তু মিঠুনের সেই গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। বাংলাদেশ জিতেছে ঠিকই, কিন্তু প্রথম একাদশের ৬ জনকে বাইরে রেখে শ্রীলঙ্কাও কিন্তু খারাপ খেলেনি। জয়ের নায়ক এনামুলকেই দেয়া হয়েছে ম্যাচ সেরার পুরস্কার। তিন ম্যাচে চার গোল করেছেন এই ফরোয়ার্ড। শ্রীলঙ্কাকে হারিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠায় বাংলাদেশ কোচ শহিদুর রহমান শান্টু বেজায় খুশি, বললেন,"ম্যাচটা খুবই উপভোগ্য ছিল। আগের চেয়ে অনেক ভালো খেলেছে আমার দল। ছেলেদের কাছ থেকে এমনটাই আশা করছিলাম আমি।" পাকিস্তান সাত গোলে ভুটানকে হারানোর পর সেমিফাইনাল নিয়ে কোন সংশয় ছিল কিনা এমন প্রশ্নের জবাবে শান্টু বলেন, 'আমি সব সময়ই জয়ের কথা ভেবেছি। কখনোই ড্রয়ের চিন্তা মাথায় আনিনি। তাই চাপে থাকার প্রশ্নই আসে না।' সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়েও ভাবছেন না শান্টু। সাফ জানিয়ে দিলেন,'প্রতিপক্ষ যে-ই হোক আমরা তাদের স্বাগত জানাবো।" এ সময় ভালো খেলা উপহার দেয়ায় শ্রীলঙ্কার প্রশংসাও করেছেন তিনি। অন্যদিকে গ্র"প চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশকে অভিন্দন জানাতে ভোলেননি শ্রীলঙ্কার কোচ সাম্পাথ পেরেরা। তার দৃষ্টিতে, সেমিফাইনাল নিশ্চিত করতে কিছুটা চাপে ছিল বাংলাদেশ। নিজের দলের পারফর্ম্যান্স সম্পর্কে তার একটাই কথা,' সেমিফাইনালের কথা ভেবে আমরা বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছি। তারপরও ভালোই খেলেছে ছেলেরা। আমি খুশি।" পেরেরা জানালেন, বাংলাদেশের মতো তারাও সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না। ১১ ডিসেম্বর 'এ' গ্র"প চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশ মুখোমুখি হবে 'এ' গ্র"প রানার্সআপের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৫০ ঘ. ি