ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে মঙ্গলবারের প্রথম ম্যাচে আরিফ মেহমুদের হ্যাটট্রিকের সুবাদে ভুটানকে ৭-০ গোলে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই বিশাল জয় বাংলাদেশের ওপর কিছুটা হলেও চাপ বাড়ালো। এমনিতে সমীকরণটা একই আছে। আগের মতো এখনো দিনের দ্বিতীয় ম্যাচে শ্রী লঙ্কার সঙ্গে ড্র করলেই সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। তারপরও ম্যাচে বাড়তি চাপ হিসেবে হয়তো চলে আসবে গোলের হিসেব-নিকেশের ব্যাপারটা। ভুটানকে বাংলাদেশ হারিয়েছিল ৪-০ গোলে আর পাকিস্তান হারালো ৭-০ তে। পাকিস্তানের মতো বাংলাদেশও যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে গোল পার্থক্যে পিছিয়ে থাকার কারণেই প্রথম পর্ব থেকে বিদায় নিতে হবে স্বাগতিকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৮২৮ ঘ.
bdnews24