মেলবোর্ন, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমার্ধে যারা ৩-১ গোলে এগিয়ে তাদেরই কিনা মাঠ ছাড়তে হলো ৫-৩ গোলে ম্যাচ হারার হতাশা নিয়ে! নাটকীয়, উত্তেজনাপূর্ণ, শ্বাসরুদ্ধকর --- এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল সম্পর্কে কোনো উপমাই যথেষ্ট মনে হচ্ছে না। মেলবোর্নের গ্যালারি-উপচানো দর্শক প্রাণ ভরে উপভোগ করেছেন আধুনিক হকির অনন্য প্রদর্শনী। তাদের আনন্দ কানায় কানায় পূর্ণ হয়েছে আরেকটি কারণে, পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে দেশে ফিরতে হয়েছে রানার্সআপ হয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/০০১৮ ঘ.
bdnews24