২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল-উৎসবে মেতে সেমিফাইনালের পথে শ্রীলঙ্কা

দ্বীপ দেশ শ্রী লঙ্কার গোলবন্যায় ভেসে গেছে ভুটান। রোববার কাসুন জয়াসুরিয়ার হ্যাটট্রিকে রীতিমতো গোল উৎসবেই মেতেছে তারা, ৬-০ গোলের জয় নিয়ে 'বি' গ্র"প থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠাও প্রায় নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে ভুটানের অবস্থা ঠিক উল্টো, টানা দু ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় একরকম নিশ্চিত তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 02:08 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বীপ দেশ শ্রী লঙ্কার গোলবন্যায় ভেসে গেছে ভুটান। রোববার কাসুন জয়াসুরিয়ার হ্যাটট্রিকে রীতিমতো গোল উৎসবেই মেতেছে তারা, ৬-০ গোলের জয় নিয়ে 'বি' গ্র"প থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠাও প্রায় নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে ভুটানের অবস্থা ঠিক উল্টো, টানা দু ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় একরকম নিশ্চিত তাদের। ভুটান দুর্বল দল তা সবাই জানেন। তারা হারবে এটাও জানা ছিল সবার, তাই বলে এভাবে? 'কিক অফ'-এর পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় শ্রীলঙ্কা। তারপর থেকে ভুটান কতবার এবং কতক্ষণ বলের নিয়ন্ত্রণ পেয়েছে সেটা গুনে বলে দেয়া অসম্ভব কিছু নয়। অষ্টম মিনিটেই এগিয়ে যায় শ্রীলঙ্কা। সঞ্জীবের বাড়ানো বল গোলে পাঠান ই বি চান্না। তখনো বোঝা যায়নি ভুটানের জন্য এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে শ্রীলঙ্কা। ২২ মিনিটে গোল পরিশোধের সুবর্ণ সুযোগ হারায় ভুটান। পাসাং এর ফ্রি কিক থেকে ছোট বক্সের মাথায় বল পেয়েও তা বাইরে পাঠান জ্যেল্টশেন। ফলে সমতায় ফেরা তো হয়ইনি, উল্টো ২৫ মিনিটে সেই চান্না এবং ৩৯ মিনিটে কাসুন জয়াসুরিয়া লক্ষ্যভেদ করায় ৩-০ গোলে পিছিয়ে পড়ে ভুটান। দ্বিতীয়ার্ধেও ভুটানের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। বরং ৬৬ মিনিটে চান্নার বানিয়ে দেয়া বলে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪-০ তে এগিয়ে নেন কাসুন জয়াসুরিয়া। সে অবস্থায় পরাজয় নিশ্চিত জেনে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে ভুটান। তাতেও লাভ হয়নি। ৭৮ মিনিটে এ আসরের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন কাসুন জয়াসুরিয়া। চান্নার সামনেও এসেছিল হ্যাটট্রিকের সুযোগ। ভুটানের গোলরক্ষক সামনে এগিয়ে এলে দূর থেকে বল বারের ওপর দিয়ে ভাসিয়ে সুযোগটা নষ্ট করেন শ্রীলঙ্কার ফরোয়ার্ড। অতিরিক্ত সময়ে শ্রীলঙ্কার হয়ে শেষ গোলটি করেন গুনারতে