২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে অস্ট্রেলিয়া, জার্মানি

রোববার চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনাল আর তাতে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

সিডনি, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনাল আর তাতে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার। স্পেনকে ১০-৩ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখে এবং সেই সুবাদে ফাইনালে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া। তবে নিজেদের শেষ ম্যাচে জার্মানি নেদারল্যান্ডসের কাছে ৪-৩ গোলে হেরে যায়। তারপরও নেদারল্যান্ডসের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনালে উঠেছে তারা। আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখেছে ইংল্যান্ড। এই জয়ের ফলে ইংল্যান্ডের পয়েন্ট তালিকার সর্বশেষ স্থানটি এড়ানোর সৌভাগ্য হলো। টুর্নামেন্টে একটিও জয় না পাওয়ায় সেই জায়গাটি পেয়েছে স্পেন। ব্রোঞ্জ পদকের জন্য রোববার নেদারল্যান্ডস খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১৪০ ঘ.