ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরুটা নিশ্চয়ই এমন চায়নি মালদ্বীপ। শনিবার বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা ১-১ গোলে ড্র করেছে নেপালের সঙ্গে।
৬১ মিনিটে মালদ্বীপকে এগিয়ে দিয়েছিলেন আহমেদ তরিক। কিন্তু ৮ মিনিট পর জু মানু রাই সেই গোল পরিশোধ করে দেয়ায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মালদ্বীপকে।
দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান রানার্সআপ ভারতের বিপক্ষে খেলছে আফগানিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৯৩৫ ঘ.
bdnews24