২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র"প পর্বেই মুখোমুখি ব্রাজিল-পর্তুগাল

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গ্র"প পর্বেই মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও পর্তুগাল। তবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 06:20 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

কেপটাউন, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গ্র"প পর্বেই মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও পর্তুগাল। তবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে গ্র"প পর্বে লড়তে হবে দুই সাবেক চ্যাম্পিয়ান ফ্রান্স ও উরুগুয়েকে। বর্তমান চ্যাম্পিয়ান ইতালিও রয়েছে সহজ গ্র"পে। শুক্রবার রাতে কেপটাউনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী বিশ্বকাপের গ্র"প নির্ধারণ (ড্র) হয়। ড্র এর পর কিছুটা মন খারাপ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সমর্থকদের। গ্র"প 'এ' তে তাদের সঙ্গে আরো রয়েছে মেক্সিকো। এর সঙ্গে ফ্রান্স ও উরুগুয়েকে হটিয়ে দ্বিতীয় পর্বে স্থান করে নেওয়া বেশ দুরূহ। তবে দক্ষিণ আফ্রিকার ব্রাজিলিয়ান কোচ আলবার্তো পেরেইরা বুক টান করেই বলেছেন, "এটিই (গ্র"প এ) একমাত্র গ্র"প যেখানে দু' দু'টি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দল রয়েছে। তবে আমরা ভয় পাচ্ছি না। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ।" ফ্রান্সের কোচ রেমন্ড ডমেনেখ সতর্ক কণ্ঠে বলেছেন, স্বাগতিক দেশকে হারানো বেশ কঠিন। বিশ্বকাপের পর্দা উঠবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা খেলার মাধ্যমে। ৩২টি দল আটটি গ্র"পে ভাগ হয়ে লড়বে। 'জি' গ্র"পে টিকে থাকার লড়াই করতে হবে ইউরোপের 'ব্রাজিল' পর্তুগালকেও। কারণ এ গ্র"পে পাঁচ বারের চ্যাম্পিয়ন আসল ব্রাজিলের সঙ্গে আরো রয়েছে আফ্রিকার আইভরি কোস্ট ও এশিয়ার দক্ষিণ কোরিয়া। ব্রাজিলের কোচ ডুঙ্গার ভাষ্য, "এটি একটি মজার গ্র"প। পর্তুগালের সঙ্গে ব্রাজিলের খেলা মানে ব্রাজিলকে খেলতে হবে ব্রাজিলের মতোই একটি দলের সঙ্গে। যাদের খেলার ধরন এবং খেলোয়াড় সবই ব্রাজিলের মতোই।" গ্র"প পর্বে স্বস্তির জায়গায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। গ্র"প 'এফ' এ তাদের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, প্যারাগুয়ে ও স্লোভাকিয়া। গ্র"প 'বি'তে ডিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনার প্রতিপক্ষ উত্তর কোরিয়া, নাইজেরিয়া ও গ্রিস। আর্জেন্টাইনরা ভাবছেন, অনেকটা সহজেই তার গ্র"প পর্বের বৈতরণী পার করতে পারবেন। জার্মানি ও ইংল্যান্ডের জন্যও গ্র"প পর্বে ভাবনার কিছু নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গ্র"প 'সি' তে ইংল্যান্ড প্রতিপক্ষ পেয়েছে যুক্তরাষ্ট্র, আলজেরিয়া ও স্লোভেনিয়াকে। অন্যদিকে গ্র"প 'ডি' তে জার্মানির প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ঘানা ও সার্বিয়া। আফ্রিকার নাচ, গান আর নানা আয়োজনে ভরপুর ছিল এই ৯০ মিনিটের ড্র অনুষ্ঠান। ফিফার মহাসচিব জেরোমি ভাল্ক দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত হলিউড তারকা চার্লিজ থেরনকে সঙ্গে নিয়ে ড্র পরিচালনা করেন। তাদের সহায়তায় ছিলেন ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম, ক্রিকেট তারকা মাখায়া এনটিটিনও। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কালো মানুষের নেতা নেলসন মেন্ডেলা সরাসরি উপস্থিত না হলেও তার শুভেচ্ছা বাণী স