ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবলের ৯ম আসরে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা বাংলাদেশ দু'অর্ধে দুটি করে গোল করেছে।
প্রথমার্ধের ১২ মিনিটে মিশু এবং ২৩ মিনিটে এনামুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৪২ মিনিটে রজনীর ভুলে পেনাল্টি পেয়ে যায় ভুটান। সেই সুযোগে ব্যবধান কমান এনডুগ।
দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল হজম করতে হয় ভুটানকে। এনামুল ও এমিলি গোল করায় শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
সন্ধ্যা সাতটার এ ম্যাচ শুরুর আগে সং্িক্ষপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে আসর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এর আগে বিকেলে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ১-০ গোলে হারায় শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২১০৬ ঘ.
bdnews24