২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা উঠলো সাফ ফুটবলের

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকাল ৪টায় শ্রীলঙ্কা-পাকিস্তানের উদ্বোধনী খেলার মধ্য দিয়ে পর্দা উঠেছে বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়ানশিপের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 10:40 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকাল ৪টায় শ্রীলঙ্কা-পাকিস্তানের উদ্বোধনী খেলার মধ্য দিয়ে পর্দা উঠেছে বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়ানশিপের। গতবারের রানার্সআপ শ্রীলঙ্কা এরই মধ্যে পেনাল্টি পেয়ে ১-০ গোলে এগিয়ে আছে। খেলার ১৫ ও ২০ মিনিটের মাথায় গোল করার ভালো দুটি সুযোগ পেয়েছিল পাকিস্তান। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি তাদের আক্রমণভাগের খেলোয়াড়রা। উদ্বোধনী খেলায় খুব বেশি দর্শক গ্যালারিতে দেখা যায়নি। দিনের দ্বিতীয় খেলায় ৭টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমআই/১৬৩০ ঘ.