২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিয়ার কোচ জোরান এখন ঢাকায়

জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার আশায় বাফুফের পরীক্ষার মুখোমুখি হতে ঢাকা এসেছেন জোরান জোর্জাভিচ। সার্বিয়ার এই কোচ বুধবার এসেই বিকেলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখাও করেছেন। বাফুফে জানিয়েছে, সাফ চ্যাম্পিয়নশিপ চলার সময় ঢাকাতেই থাকবেন জোরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার আশায় বাফুফের পরীক্ষার মুখোমুখি হতে ঢাকা এসেছেন জোরান জোর্জাভিচ। সার্বিয়ার এই কোচ বুধবার এসেই বিকেলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখাও করেছেন। বাফুফে জানিয়েছে, সাফ চ্যাম্পিয়নশিপ চলার সময় ঢাকাতেই থাকবেন জোরান। ইয়েমেন এবং সুদান জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা আছে ৫৭ বছর বয়সী জোরানের। এছাড়া মধ্যপ্রাচ্যে বিভিন্ন ক্লাব দলের সঙ্গেও কাজ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য সৌদি আরবের আল হেলাল, কুয়েতের ফাহাহিল, সাহেল এবং খুতান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৫৮ ঘ.