২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবল খেলা হচ্ছে না জাহিদের

শেষ পর্যন্ত চোটের কাছে হার মানতেই হলো জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার জাহিদ হোসেনকে। ডান পায়ের অ্যাঙ্কেলের ব্যাথা না সারায় সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে মঙ্গলবার বাদ দেয়া হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ পর্যন্ত চোটের কাছে হার মানতেই হলো জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার জাহিদ হোসেনকে। ডান পায়ের অ্যাঙ্কেলের ব্যাথা না সারায় সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে মঙ্গলবার বাদ দেয়া হয়েছে তাকে। অনেক আগেই চোট পেলেও জাতীয় দলের ২১ সদস্যের দলে রাখা হয়েছিলো জাহিদ হোসেনকে। যদিও সাবেক ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা ডিডোর নির্বাচিত দলে তিনি ছিলেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৩০ ঘ.