ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের গ্র"প চূড়ান্ত হয়ে গেছে সোমবার। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পেয়েছে বাংলাদেশ। 'এ' গ্র"পে বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান, মিয়ানমার ও শ্রীলঙ্কা। 'বি' গ্র"পে উত্তর কোরিয়া, তুর্কমেনিস্তান ও কিরঘিজস্তানের মতো প্রতিপক্ষ পেয়েছে ভারত।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, সোমবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় লটারির মাধ্যমে গ্র"প নির্বাচন করা হয়। টুর্নামেন্টের তারিখ ও ঠিক করা হয়েছে ওই দিনই। ১৬ থেকে ২৭ ফেব্র"য়ারি কলম্বোতেই হবে এশিয়ান ফুটবলের দ্বিতীয় সারির এই টুর্নামেন্ট।
ফুটবলে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাছাই পর্ব খেলেই চূড়ান্ত পর্বের যোগ্যতা অর্জন করেছে এই আটটি দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৩০ ঘ.
bdnews24