প্যারিস, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় দলের আক্রমণভাগের খেলোয়াড় লায়োনেল মেসি ২০০৯ সালের ইউরোপসেরা খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হয়েছেন।
মঙ্গলবার ফরাসি ম্যাগাজিন ফ্রেঞ্চ ফুটবল তাদের নিজস্ব ওয়েবসাইটে এ কথা জানায়।
গত বছরের এ পুরস্কারজয়ী রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদোকে তিনি বিশাল ব্যবধানে পেছনে ফেলেছেন।
ম্যাগাজিনটি জানায়, ৯৬ জন বিচারক ৪৮০ পয়েন্টের মধ্যে ৪৭৩ পয়েন্ট দেন মেসিকে। যা প্রায় সর্ব সম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের কাছাকাছি।
মেসি অবশ্য গত বছর বার্সেলোনার হয়ে দারুণ এক মৌসুম কাটিয়েছেন। তিনি চ্যাম্পিয়ন্স লিগে বার্সার হয়ে ৯ গোল করার পাশাপাশি কিংস কাপে করেন ৬ গোল এবং স্প্যানিশ লিগে সংখ্যাটি ২৩।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/জিএনএ/১৩০২ ঘ.
bdnews24