২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ গেমসের প্রশিক্ষণ শুরু মঙ্গলবার

ঈদের আমেজ কাটতে না কাটতেই দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের প্রশিক্ষণ শিবিরে ফিরতে হচ্ছে জাতীয় দলের খেলোয়াড়দের। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)'র ট্রেনিং ও ডেভলপমেন্ট বিভাগের প্রধান মিজানুর রহমান মানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতেই ক্যাম্প কমান্ডারের কাছে রিপোর্ট করার কথা খেলোয়াড়দের। মঙ্গলবার থেকেই প্রশিক্ষণে নেমে যেতে হবে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2009, 02:51 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আমেজ কাটতে না কাটতেই দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের প্রশিক্ষণ শিবিরে ফিরতে হচ্ছে জাতীয় দলের খেলোয়াড়দের। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)'র ট্রেনিং ও ডেভলপমেন্ট বিভাগের প্রধান মিজানুর রহমান মানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতেই ক্যাম্প কমান্ডারের কাছে রিপোর্ট করার কথা খেলোয়াড়দের। মঙ্গলবার থেকেই প্রশিক্ষণে নেমে যেতে হবে তাদের। গেমসের সময় ঘনিয়ে আসায় ঈদ উদযাপনের জন্য ছয়দিন ছুটি পান খেলোয়াড়রা। অল্প কয়দিনের হলেও ছুটি বেশ আনন্দেই কেটেছে বলে জানালেন সাঁতারু জুয়েল রানা,"বেশ মজায় কেটে গেল দিনগুলো। আমরা বড় উৎসবের অপেক্ষায় আছি। এসএ গেমসে সফল হলেই কোনো কষ্ট থাকবে না। ঈদের চেয়েও বড় আনন্দ হবে তখন।" ২০১০ সালের ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্র"য়ারি পর্যন্ত ঢাকায় বসছে এসএ গেমসের একদশ আসর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৪৮ ঘ.