২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদকে হারালো বার্সেলোনা

স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদকে ১-০ ড়োলে হারিয়েছে বার্সেলোনা। ওদিকে ইতালির সিরি-এ তে জিতেছে এ এস রোমা, ইন্টার মিলান, এ সি মিলান ও ক্যালিয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

মাদ্রিদ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদকে ১-০ ড়োলে হারিয়েছে বার্সেলোনা। ওদিকে ইতালির সিরি-এ তে জিতেছে এ এস রোমা, ইন্টার মিলান, এ সি মিলান ও ক্যালিয়ারি। লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচটির প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়। কিন্তু ৫৫ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন ব বদলি খেলোয়াড় জ্লাতান ইব্রাহিমোভিচ। অন্যান্য ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ ৪-০ গোলে হারিয়েছে এসপানোলকে। দু'টি গোল করেন কুন অগুয়েরো। একটি করে গোল করেন দিয়েগো ফরলান ও ম্যাক্সি রডরিগুয়েজ। আলমিয়েরার বিপক্ষে অ্যাথলেটিক বিলবাও জিতেছে ৪-১ গোলে। ডসরি আ'তে ক্লস জান হুন্টেলারের জোড়া গোলে ক্যাটানিয়ার বিপক্ষে জয় পেয়েছে এসি মিলান। অতিরিক্ত সময়ের দুই মিনিটের মধ্যে গোল দু'টি হয়। ফিওরেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। জয়সূচক গোলটি করেন দিয়েগো আলবার্তো মিলিতো। এএস রোমা ২-১ গোলে হারিয়েছে আটলান্টাকে। ফ্যাবিও সেরাভোলোর গোলে ১৩ মিনিটে আটলান্টা এগিয়ে গেলেও ৪৪ মিনিটে সমতা ফেরান মিরকো ভুসিনিক। ৬৪ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন সিমন পেরোত্তা। পার্মা ও নাপোলির ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। ৩০ মিনিটে ডেনিসের গোলে এগিয়ে যায় নাপোলি। ৮৪ মিনিটে পার্মার অ্যামোরুসো খেলায় সমতা ফেরান। অমীমাংসিতভাবে শেষ হয়েছে ল্যাজিও ও বোলনিয়ার ম্যাচটি। খেলায় কোনো দলই গোল করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি২০৩২ ঘ.