২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরার, সোডারলিঙ্ককে বিদায় করে ফাইনালে ডেভিডেঙ্কো- পোত্রো

সুইডেনের রবিন সোদারলিঙ্ককে হারিয়ে প্রথমবারের মতো এটিপি ট্যুর ফাইনালের ফাইনালে উঠেছেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2009, 01:04 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

লন্ডন, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুইডেনের রবিন সোদারলিঙ্ককে হারিয়ে প্রথমবারের মতো এটিপি ট্যুর ফাইনালের ফাইনালে উঠেছেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রো। শনিবারের সেমিফাইনালে তিনি ৬-৭, ৬-৩, ৭-৬ সেটে হারিয়ে দেন সুইডেনের সোদারলিঙ্ককে। ফাইনালে রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোর মুখোমুখি হবেন পোত্রো। ডেভিডেঙ্কো ফাইনালে উঠেছেন পুরুষদের র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা রজার ফেদেরারকে হারিয়ে। এ নিয়ে ১৩ বার মুখোমুখি হয়ে ডেভিডেঙ্কোর কাছে প্রথমবার হারলেন ফেদেরার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮৫৭ ঘ.