ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিতে যাওয়ার আগের রাতেই (বৃহস্পতিবার) সাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দল ঘোষণা করে গেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। গোলরক্ষক আমিনুল হককে অধিনায়ক আর উইংব্যাক ওয়ালী ফয়সালকে সহ-অধিনায়ক করে ২১ সদস্যের দল ঘোষণা করা হলো। জাতীয় দলের ব্রাজিলিয়ান সাবেক কোচ এডসন সিলভা ডিডোর নির্বাচিত দল থেকে নেয়া হয়েছে ১৩ জনকে, বাদ পড়েছেন ৮ জন।
ডিডোকে বরখাস্ত করার পর নতুন করে দলে নেয়া হয় ৯ জনকে। তাদের ৮ জনই টিকে গেছেন। চোটের কারণে বাদ পড়েছেন রনি।
২১ জনের চূড়ান্ত দল ঃ
১. আমিনুল হক (অধিনায়ক)
২. বিপ্লব ভট্টচার্য্য
৩. মাজহারুল ইসলাম হিমেল (গোলরক্ষক)
৪. নাসির হোসেন (রক্ষণভাগ)
৫. মহিউদ্দিন ইবনুল সিরাজী (রক্ষণভাগ)
৬. আরিফুল ইসলাম আরিফ (রক্ষণভাগ)
৭. রজনীকান্ত বর্মণ (রক্ষণভাগ)
৮. মামুন মিয়া (রক্ষণভাগ)
৯. ওয়ালী ফয়সাল (সহ-অধিনায়ক,রক্ষণভাগ)
১০. আতিকুর রহমান মিশু (রক্ষণভাগ)
১১. মামুনুল ইসলাম (মাঝমাঠ)
১২. সাহেদুল সাহেদ (মাঝমাঠ)
১৩. প্রাণতোষ কুমার দাস (মাঝমাঠ)
১৪. জাহেদ পারভেজ চৌধুরী (মাঝমাঠ)
১৫. মেহেদী হাসান উজ্জ্বল (মাঝমাঠ)
১৬. আরমান আজিজ (মাঝমাঠ)
১৭. জাহিদ হোসেন (মাঝমাঠ)
১৮. এনামুল হক (আক্রমণভাগ)
১৯. আব্দুল বাতেন কোমল (আক্রমণভাগ)
২০. জাহিদ হোসেন এমিলি (আক্রমণভাগ
২১. মিঠুন চৌধুরী (আক্রমণভাগ)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৪৮ ঘ
bdnews24