২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিকতাসের কাছে হেরে গেল ম্যানইউ

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের ২৩ ম্যাচ অপরাজিত থাকার গৌরবে অবশেষে যতি টেনেছে বেসিকতাস। তুরস্কের ক্লাবটির কাছে ১-০ গোলে হেরে গেছে তারা। তবে পোর্তোর মাঠে পোর্তোকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ডি গ্র"পের শীর্ষস্থান নিশ্চিত করেছে আরেক ইংলিশ ক্লাব চেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ম্যানচেস্টার, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের ২৩ ম্যাচ অপরাজিত থাকার গৌরবে অবশেষে যতি টেনেছে বেসিকতাস। তুরস্কের ক্লাবটির কাছে ১-০ গোলে হেরে গেছে তারা। তবে পোর্তোর মাঠে পোর্তোকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ডি গ্র"পের শীর্ষস্থান নিশ্চিত করেছে আরেক ইংলিশ ক্লাব চেলসি। বুধবার রাতে আরেক ম্যাচে ম্যাকাবি হাইফাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলতে ওঠার আশা জিইয়ে রেখেছে জার্মানির বায়ার্ন মিউনিখ। বোর্দোর কাছে তাদের মূল প্রতিদ্বন্দ্বী জুভেন্টাস হেরে যাওয়ায় আশা জেগেছে তাদের। তবে এক ম্যাচ হাতে রেখে দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ হারিয়েছে এসি মিলান। অলিম্পিক মার্সেইর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ওদিকে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে এক ধাপ এগিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তারা এফসি জুরিখকে ১-০ গোলে হারায়। চোট সারিয়ে মাঠে ফিরে এ ম্যাচে ভালোই খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা ম্যান ইউ বেসিকতাসের হেরে ওল্ড ট্রাফোর্ডে দীর্ঘদিনের অপরাজিত থাকার গৌরবে ছেদ টানতে বাধ্য হয়। ২০ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন রদরিগো তেল্লো। তার দূর থেকে নেওয়া প্রচণ্ড গতির শটটি ম্যানইউ গোলরক্ষককে ফাঁকি দিয়ে আশ্রয় নেয় জালে। ম্যান ইউ নিজেদের মাঠে সর্বশেষ হেরেছিল এসি মিলানের কাছে, ১-০ গোলে, ২০০৫ সালে। তবে এ জয়ে বেসিকতাসের কোনো লাভ হয়নি। দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে তাদের। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বে ওঠা আগেই নিশ্চিত করা আটটি দল হচ্ছে- বোর্দো, অলিম্পিক লিঁও, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, পোর্তো, ফিওরেন্টিনা ও সেভিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২০৩৫ ঘ.