২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদালের বিদায়

বছরের শেষ এটিপি টুর্নামেন্ট থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে রাফায়েল নাদালকে। পুরুষদের টেনিসে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা নাদাল বুধবার রুশ খেলোয়াড় নিকোলাই ডেভিডেঙ্কোর কাছে হেরে যান ৬-১, ৭-৬ গেমে। ফলে লন্ডনের এ টুর্নামেন্ট থেকে প্রথম খেলোয়াড় হিসেবে বিদায় নিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 02:07 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

লন্ডন, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বছরের শেষ এটিপি টুর্নামেন্ট থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে রাফায়েল নাদালকে। পুরুষদের টেনিসে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা নাদাল বুধবার রুশ খেলোয়াড় নিকোলাই ডেভিডেঙ্কোর কাছে হেরে যান ৬-১, ৭-৬ গেমে। ফলে লন্ডনের এ টুর্নামেন্ট থেকে প্রথম খেলোয়াড় হিসেবে বিদায় নিয়েছেন তিনি। তবে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় সেরা সার্বিয়ার নোভাক জকোভিচকে হারিয়ে প্রথম খেলোয়াড় হিসাবে 'এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল' এর সেমিফাইনালে উঠেছেন সুইডেনের রবিন সোডারলিঙ্ক। ৭-৬, ৬-১ গেমে ম্যাচ জিতে নেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২০০৭ ঘ.