২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হুন্দাইয়ের বিপক্ষে নামছে বাংলাদেশ

উলসান হুন্দাই ক্লাবের কাছে প্রদর্শনী ম্যাচ হলেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য এটা সাফ চ্যাম্পিয়নশিপের আসল মহড়া। কোরিয়ান লিগে তিনবারের চ্যাম্পিয়ন এই পেশাদার দলের বিপক্ষেই নিজেদের সামর্থের প্রকৃত পরীক্ষার সুযোগ পাচ্ছে তারা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি হবে সন্ধ্যা ছয়টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উলসান হুন্দাই ক্লাবের কাছে প্রদর্শনী ম্যাচ হলেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য এটা সাফ চ্যাম্পিয়নশিপের আসল মহড়া। কোরিয়ান লিগে তিনবারের চ্যাম্পিয়ন এই পেশাদার দলের বিপক্ষেই নিজেদের সামর্থের প্রকৃত পরীক্ষার সুযোগ পাচ্ছে তারা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি হবে সন্ধ্যা ছয়টায়। জাতীয় দলের বিপক্ষে ক্লাব দলের লড়াই হলেও সামর্থের বিচারে হয়তো উলসান হুন্দাইকেই এগিয়ে রাখতে হবে। যদিও প্রদর্শনী ম্যাচ হওয়ায় সংবাদ সম্মেলনে এ নিয়ে অলোচনাই হলো না। শুধু প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ আশা করে হুন্দাই কোচ কিম সাং সোও বললেন,"এশিয়ার ফুটবলকে এগিয়ে নিতে প্রতি বছর আমরা বিভিন্ন দেশে প্রদর্শনী ম্যাচ খেলি। ভালো খেলা দেখাতে না পারলে প্রতিপক্ষ আমাদের কাছ থেকে কিছুই শিখতে পারবে না। আমরা চাই বাংলাদেশও চ্যালেঞ্জ নিয়েই খেলুক।" হুন্দাইয়ের এই দলে দক্ষিণ কোরিয়া জাতীয় দলের কোনো ফুটবলার নেই। তবে দলের ১৮ জনই কোরীয় লিগের খেলোয়াড়। এদিকে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২০ সদস্যের জাতীয় দলও ঘোষণা করা হবে বৃহস্পতিবার। খেলোয়াড় বাছাই হয়ে গেছে আগের দুটি প্রস্তুতি ম্যাচের পারফম্যান্স দেখে। থেকে। সাফ চ্যাম্পিয়নশিপে ৪ ডিসেম্বর, অর্থাৎ উদ্বোধনী দিনেই ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৪৩ ঘ.