লন্ডন, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মঙ্গলবার লন্ডনের অক্সিজেন এরেনায় বছরের শেষ এটিপি টুর্নামেন্টে স্কটল্যান্ডের অ্যান্ডি মারেকে হারিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করা নিশ্চিত করেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার।
মারের বিপক্ষে প্রথম সেটে পিছিয়ে পড়লেও পুরুষদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম একক জেতা সুইস তারকাই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন ৩-৬, ৬-৩, ৬-১ গেমে।
গ্র"প এ' থেকে ফেদেরার দ্বিতীয় ম্যাচটি জিতে নেয়ায় র্যাঙ্কিংয়ের ২ নম্বরে থাকা রাফায়েল নাদালের পক্ষে ব্যবধান কমিয়ে শীর্ষে উঠে আসা আর সম্ভব হচ্ছে না। ফলে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো শীর্ষে থেকেই বছর শেষ করতে যাচ্ছেন ফেদেরার।
এর আগে পিট সা
bdnews24