২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের বিদায়

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে গেল পাঁচ বারের চ্যাম্পিয়ন লিভারপুল। ডেব্রেনসিনকে ১-০ গোলে হারিয়েও শেষ ষোলতে জায়গা পায়নি অলরেডরা। তবে আর্সেনাল ও ফিওরেন্টিনা পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে ইন্টার মিলানকে ২-০ হারিয়েছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 06:50 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

লন্ডন, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে গেল পাঁচ বারের চ্যাম্পিয়ন লিভারপুল। ডেব্রেনসিনকে ১-০ গোলে হারিয়েও শেষ ষোলতে জায়গা পায়নি অলরেডরা। তবে আর্সেনাল ও ফিওরেন্টিনা পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে ইন্টার মিলানকে ২-০ হারিয়েছে বার্সেলোনা। মাঠে নামার আগেই লিভারপুল জানতো, তাদের ভাগ্য ঝুলছে ফিওরেন্টিনার হাতে। ইতালির দলটির পরাজয়ই একমাত্র কোয়ার্টার ফাইনাল দৌড়ে রাখতে পারতো লিভারপুলকে। হাঙ্গেরিতে ডেব্রেসিনের বিপক্ষে ডেভিড নোগের গোলে ঠিকই জয় তুলে নিয়েছে অলরেডরা। কিন্তু অলিম্পিক লিঁওর বিপক্ষে ফিওরেন্টিনার জয় এক ম্যাচ বাকি থাকতে দর্শক বানিয়ে দিলো অলরেডদের। 'গ্র"প-ই'তে ১২ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে ফিওরেন্টিনার সঙ্গী তাদের সঙ্গেই হেরে যাওয়া অলিম্পিক লিঁও। শেষ ম্যাচে ফিওরেন্টিনার বিপক্ষে লিভারপুলের জয় আর ডেব্রেসিনের বিপক্ষে লিঁওয়ের পরাজয় পয়েন্ট সমান করে দেবে লিভারপুল আর লিঁওয়ের। কিন্তু তাতে কাজের কাজ হবে না, কারণ মুখোমুখি ম্যাচে লিঁওয়ের কাছে তারা যে হেরেছে। নিজেদের মাঠ নু-ক্যাম্পে বার্সেলোনার প্রতিপক্ষ ছিল ইন্টার মিলান। লিওনেল মেসি ও ইব্রাহিমোভিচকে ছাড়া খর্বশক্তির বার্সাও খেলায় ছিলো অপ্রতিরোধ্য। খেলার ২৬ মিনিটের মধ্যে জেরার্ড পিকে ও পেড্রোর গোলে জয় নিশ্চিত করে ফেলে ক্যাটালিনরা। এই নিয়ে ইন্টারের বিপক্ষে খেলা শেষ ৬ ম্যাচের একটিতেও হারেনি বার্সা। এই জয়ে বার্সার কোয়ার্টার ফাইনাল মোটামুটি নিশ্চিত হয়ে গেলো। কিন্তু ইন্টারকে শেষ ১৬ তে জায়গা পেতে শেষ ম্যাচে রুবিনকে হারাতেই হবে। 'গ্র"প-এইচের' খেলায় স্ট্যান্ডার্ড লিগাকে নাসরি ও ডেনিলসনের গোলে সহজেই হারিয়েছে আর্সেনাল। এই জয় সহজেই কোয়ার্টার ফাইনালে তুলে দিয়েছে গানার্সদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১২৪৫ ঘ.