লন্ডন, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আবারও সুইডেনের রবিন সোদারলিঙ্কের কাছে হেরে গেছেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। সোমবার লন্ডনে বছরের শেষ এটিপি টুর্নামেন্টের গ্র"প বি'র খেলায় হেরে যান তিনি ৬-৪ ও ৬-৪ গেমে।
এ ম্যাচ হারায় র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় নাদাল আর রজার ফেদেরারকে হটিয়ে শীর্ষ স্থান দখল করতে পারছেন না।
এর আগে ফরাসি ওপেনে নাদালের টানা ৩১ ম্যাচের জয়ের ধারায় ছন্দপতন ঘটান সোদারলিঙ্ক। এর দু'বছর আগে উইম্বলডনেও হেরে গিয়েছিলেন তিনি এই সোদারলিঙ্কের কাছে। এ ম্যাচ হারার পর তাই অনেকে বলাবলি করছেন, নাদাল-সোদারলিঙ্ক দ্বৈরথ মানেই নাদালের ঘাতক রূপে সোদারলিঙ্কের আগমন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৭০০ ঘ.
bdnews24