২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব অলিম্পিক আর্চারিতে বাংলাদেশের মিলন

২০১০ সালের যুব অলিম্পিক আর্চারি চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জণ করেছেন বাংলাদেশের মোহাম্মাদ ইমদাদুল হক মিলন। ইন্দোনেশিয়ার বালিতে এশিয়ান যুব আর্চারির বাছাই টুর্নামেন্টের রিকার্ভ বো ইভেন্টে স্বর্ণ জিতে এই যোগ্যতা অর্জণ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালের যুব অলিম্পিক আর্চারি চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জণ করেছেন বাংলাদেশের মোহাম্মাদ ইমদাদুল হক মিলন। ইন্দোনেশিয়ার বালিতে এশিয়ান যুব আর্চারির বাছাই টুর্নামেন্টের রিকার্ভ বো ইভেন্টে স্বর্ণ জিতে এই যোগ্যতা অর্জণ করেন তিনি। বাংলাদেশ আর্চারি ফেডারেশন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহাদেশীয় বাছাই প্রতিযোগিতার ফাইনালে ফিলিপাইনের আদ্রিয়ানো ডেলফিনকে হারান মিলন। তার স্কোর ছিল ১০৮ পয়েন্ট আর আদ্রিয়ানোর ১০৩। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও উত্তরা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ওই টুর্নামেন্টে অংশ নিতে গিয়েছেন মিলন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১১৫ ঘ.