ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বুধবার রাতের প্লে-অফ শেষে ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা থেকে শেষ ছয়টি দলও আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। ফলে আগামী বিশ্বকাপের মূল পর্বের ৩২টি দল হচ্ছে -
ইউরোপ: ডেনমার্ক, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, সার্বিয়া, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, স্লোভাকিয়া, পর্তুগাল, গ্রিস, ফ্রান্স, স্লোভেনিয়া।
আফ্রিকা: দক্ষিণ আফ্রিকা (আয়োজক হিসেবে), ঘানা, আইভরি কোস্ট, ক্যামেরুন, নাইজেরিয়া, আলজেরিয়া।
এশিয়া/ওশেনিয়া: অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, নিউজিল্যান্ড।
কনকাকাফ: যুক্তরাষ্ট্র, মেক্সিকো, হন্ডুরাস।
দক্ষিণ আমেরিকা: ব্রাজিল, প্যারাগুয়ে, চিলি, আর্জেন্টিনা ও উরুগুয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৩৩৪ ঘ.
bdnews24