২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোরেসকে বিক্রি করলে লিভারপুল ছাড়বেন বেনিতেজ

ক্লাবের দেনা মেটাতে যদি স্পেনের ফার্নান্দো তোরেসকে বিক্রি করে দেয়া হয়, তাহলে লিভারপুল ছেড়ে দেবেন বলে জানিয়েছেন কোচ রাফায়েল বেনিতেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

লন্ডন, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্লাবের দেনা মেটাতে যদি স্পেনের ফার্নান্দো তোরেসকে বিক্রি করে দেয়া হয়, তাহলে লিভারপুল ছেড়ে দেবেন বলে জানিয়েছেন কোচ রাফায়েল বেনিতেজ। এমনিতেই চলতি মৌসুমে শুরুটা খারাপ হয়েছে লিভারপুলের। ফলে বেনিতেজ আছেন তোপের মুখে। সে কারণেই তোরেসের ক্লাব ছাড়ায় ঘোর আপত্তি তার। মঙ্গলবার দি টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বেনিতেজ বলেন,"আমার বিশ্বাস এরকমটি কখনোই ঘটবে না। যদি ঘটে তবে আমি পদত্যাগ করব।" লিভারপুল এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ১২ টি ম্যাচের পাঁচটিতেই হেরেছে। চ্যাম্পিয়ন্স লিগেও তাদের অবস্থা খুবই খারাপ। সূতোয় ঝুলছে তাদের দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২২১৫ ঘ.