লাগোস, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবাইকে চমকে দিয়ে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনালে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সুইজারল্যান্ড।
মাত্র একদিন আগেই জাতীয় দল উঠেছে বিশ্বকাপের মূলমঞ্চে, মাঠ ভর্তি ৬০ হাজার সমর্থক- এত সব সুবিধা নিয়ে মাঠে নেমেছিল আগের বারের চ্যাম্পিয়ন নাইজেরিয়া।
কিন্তু সব হিসেব উল্টে দিয়ে ভালো খেলে যোগ্য দল হিসেবে ফাইনালে জিতেছে সুইসরা।
ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ৬৩ মিনিটে, গোলদাতা হ্যারিস সেফেরভিচ।
তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে স্পেন ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেছেন ইস্কো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১২৪২ ঘ.
bdnews24