২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার বিপক্ষে মাঠে ফিরতে চান রোনালদো

এ সপ্তাহে ক্লাব দল রিয়াল মাদ্রিদের ক্যাম্পে যোগ দিতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর মাঠে নামার মতো অবস্থা যদি হয়, তবে আগামী ২৯ নভেম্বর বার্সেলোনার বিপক্ষেই খেলতে দেখা যাবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 05:48 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

মাদ্রিদ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ সপ্তাহে ক্লাব দল রিয়াল মাদ্রিদের ক্যাম্পে যোগ দিতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর মাঠে নামার মতো অবস্থা যদি হয়, তবে আগামী ২৯ নভেম্বর বার্সেলোনার বিপক্ষেই খেলতে দেখা যাবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে। ক্রীড়া দৈনিক এসএ-কে উদ্ধৃত করে গোলডটকম সোমবার এ তথ্য জানায়। এসএ-কে দেওয়া সাক্ষাৎকারে রিয়াল সমর্থকদের আশার বাণী শুনিয়ে রোনালদো বলেছেন, "জানি না, কী হচ্ছে বা হতে যাচ্ছে; তবে আমি আশা করছি, এই সপ্তাহের মাঝামাঝি রিয়ালের সতীর্থদের সঙ্গে দেখা হবে আমার।" অলিম্পিক লিঁওর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় হাঁটুতে চোট পাওয়ার পর ৩০ সেপ্টেম্বও থেকে মাঠের বাইরে পর্তুগিজ এ তারকা। মাঠের বাইরে বসে রিয়ালের শেষ নয়টি খেলা দেখতে হয়েছে তাকে। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফের গুরুত্বপূর্ণ খেলায়ও মাঠে নামা হয়নি তার। রোনালদোবিহীন পর্তুগাল তাদের প্লে অফের বাধা কোনো মতে উৎরে গেলেও রিয়াল পড়েছে বিপাকে। রোনালদোকে ছাড়া মাত্র তিনটি খেলায় জয় পেয়েছে তারা। তাই বার্সেলোনার বিপক্ষে রোনালদোর পানে চেয়ে ক্লাব সমর্থকরাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১১৩০ ঘ.