২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাডোনা দুই মাসের জন্য বহিষ্কার

শেষ পর্যন্ত শাস্তি ভোগ করতে হচ্ছে আর্জেন্টাইন ফুটবল কোচ ম্যারাডোনাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 01:28 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

জুরিখ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত শাস্তি ভোগ করতে হচ্ছে আর্জেন্টাইন ফুটবল কোচ ম্যারাডোনাকে। সব ধরনের ফুটবল থেকে তাকে দুই মাসের জন্য বহিষ্কার করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। বহিষ্কারাদেশের বাইরে ৪৯ বছর বয়সী ম্যারাডোনাকে ২৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা গুনতে হবে । রবিবার সুইজারল্যান্ডের জুরিখে ম্যারাডোনার শুনানী শেষে এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছে ফিফা। ১৫ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই বহিষ্কারাদেশ শেষ হবে ২০১০ সালের ১৫ জানুয়ারী। ম্যারাডোনার অপরাধ গত, অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন তিনি। তিন ঘন্টার শুনানীতে ম্যারাডোনা ফিফা ও বিশ্ব ফুটবলামোদীদের সবার কাছে ক্ষমা চেয়েছেন। ফিফা ম্যারাডোনাকে সতর্ক করে বলেছে, ভবিষ্যতে একই ঘটনার পুনারাবৃত্তি হলে তাকে আরও কঠোর শাস্তি ভোগ করতে হতে পারে। গত শনিবার প্রীতি ম্যাচে স্পেনের কাছে ১-২ গোলে হার হজম করার আগেই ম্যারাডোনাকে বহিস্কার হতে হল। কোচ হিসেবে পুরোটা সময় সমালোচনার স্বীকার হওয়া আর্জেন্টাইন কোচ তার বহিষ্কারাদেশের বিষয়টি কিভাবে সামলে ওঠেন, এখন সেটাই দেখার বিষয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/ ১০৫০ ঘ.